স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা শেখ কামাল একাদশের
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত মহান স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টে শেখ কামাল ক্রিকেট একাদশ বিজয়ী হয়েছে।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রেসিডেন্ট ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারায় তারা।
বৃষ্টির কারণে খেলা নির্ধারিত ২০ ওভার থেকে কমিয়ে ১৭ ওভার করা হয়।
প্রেসিডেন্ট ওয়ারিয়র্স প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১১৪ রান করে। জবাবে ১৬ দশমিক ১ ওভারেই লক্ষ্যে পৌছে যায় শেখ কামাল ক্রিকেট একাদশ।
ফাইনাল ম্যাচের সেরা খেলোয়ার ও টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হন শেখ কামাল একাদশের সজীব বিশ্বাস এবং টুর্নামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হন প্রেসিডেন্ট ওয়ারিয়র্সের মাহমুদুর রহমান জনি।
খেলা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
