২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির ইতিহাস বিভাগের পুনর্মিলনী ১ জানুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী আগামী ১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 06:24 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

সোমবার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

পুনর্মিলনীতে দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকছে- পুনর্মিলনীর উদ্বোধন, আনন্দ  শোভাযাত্রা, অ্যালামনাইদের অংশগ্রহণে সাধারণ সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মধ্যাহ্নভোজ।

এছাড়াও থাকবে শিল্পী দিনাত জাহান মুন্নীর পরিবেশনায় সংগীতানুষ্ঠান।