ঢাবির ‘ঘ’ ইউনিটের ‘ভর্তি যুদ্ধ’ শুক্রবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদ অধীন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫২টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ৩৫টি স্কুল-কলেজসহ মোট ৮৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এই ইউনিটের পরীক্ষায় ১৪৬৫টি আসনের বিপরীতে ৯০ হাজার ১৩০ শিক্ষার্থী আবেদন করেছে।
ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।
