প্রশ্ন জালিয়াতি: ঢাবির ৩ ছাত্রকে বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ তিন ছাত্রকে বহিষ্কার করেছে ঢাবি কর্তৃপক্ষ।
রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- তথ্য প্রযুক্তি বিভাগের মো. ফরহাদ উদ্দিন, পদার্থ বিজ্ঞান বিভাগের এস এম ইমরুল কায়েস শুভ ও প্রাচ্যকলা বিভাগের দ্বীন মোহাম্মদ (সোহেল)।
ফরহাদ ও শুভ অমর একুশে হলের প্রথম বর্ষে ছাত্র এবং সোহেল স্যার এ এফ রহমান আবাসিক হলের শাহনেওয়াজ হোস্টেলের চতুর্থ বর্ষের আবাসিক ছাত্র।
বিবৃতিতে বলা হয়েছে, “বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র জালিয়াতির সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগ উত্থাপিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ওই তিন ছাত্রকে বহিষ্কার করা হয়।”
“বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ন করে বিধায় প্রক্টরিয়াল বিধি ৫(২) ধারা অনুযায়ী অভিযুক্ত ছাত্রদেরকে এই বহিষ্কারাদেশ প্রদান করা হয়।”
