মধ্যরাতে শুরু শেকৃবির ভর্তি প্রক্রিয়া
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা রাত ১২টায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
আগামী ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত ভর্তিচ্ছুরা অনলাইনে আবেদন করতে পারবেন বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ভর্তিচ্ছুদের ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৮০০ টাকা ভর্তি ফি জমা দিয়ে আবেদন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
২০১৪-১৫ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা, যারা পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ-৩ পেয়েছেন, তারা আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে জিপিএ-৩ সহ মোট ন্যূনতম জিপিএ-৭ থাকতে হবে।
ভর্তি সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sau.edu.bd) পাওয়া যাবে।
