২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ডাকসু: 'অপরাজেয় ৭১-অদম্য ২৪' প্যানেলে লড়বে তিন বাম সংগঠন

এ প্যানেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল (বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন) এর সমন্বয় করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2025, 02:12 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে 'অপরাজেয় ৭১-অদম্য ২৪' নামে প্যানেল ঘোষণা করেছে তিন বাম ছাত্রসংগঠন।

এ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন মো. নাইম হাসান হৃদয়। তিনি যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হাসান অনয়।

এছাড়া, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন দর্শন বিভাগের শিক্ষার্থীঅদিতি ইসলাম। 

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ প্যানেল ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মাহির শাহরিয়ার রেজা। 

এ প্যানেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল (বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন) এর সমন্বয় করা হয়েছে।

ডাকসুর ২৮টি পদের মধ্যে আপাতত ১৩টি পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে এ প্যানেল থেকে। এছাড়া দুটি পদে স্বতন্ত্র দুই প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে। 

বাকি পদগুলোতে এ প্যানেলের প্রার্থী কারা, তা পরে জানিয়ে দেওয়ার কথা বলা হয় সংবাদ সম্মেলনে। 

সম্পাদক পদগুলোতে লড়বেন যারা–

মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন বিষয় সম্পাদক: ফাহমিদা আলম, অঙ্কন ও চিত্রায়ন বিভাগ

কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: সুর্মী চাকমাকে সমর্থন দিয়ে পদটি খালি রাখা হয়েছে।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: শাকিব মাহমুদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ

সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: আবদুল্লাহ ইবনে হাসান (জামিল)

গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: সানজিদা আহমেদ তন্বিকে সমর্থন জানিয়ে পদটি খালি রাখা হয়েছে।

ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক: মাসফিকুজ্জামান তাইন স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক: মিনহাজুল ইসলাম ফারহান সদস্য: হাসিন, তর্পিতা ইসলাম অব্ধি, জুনাইদ হোসেন, আদনান মুহাম্মদ মাহবুবুর রহমান।