এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন
পেশাগত জীবনে ইশতিয়াক আবেদীন একজন ব্যবসায়ী, তিনি আমেরিকান ডেইরী লিমিটেড (এডিএল) এর চেয়ারম্যান
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ (এআইইউবি) এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ট্রাস্টি বোর্ডের এক সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান হিসাবে ইশতিয়াক আবেদীনকে নির্বাচিত করা হয়েছে।
পেশাগত জীবনে ইশতিয়াক আবেদীন একজন ব্যবসায়ী। তিনি আমেরিকান ডেইরী লিমিটেড (এডিএল) এর চেয়ারম্যান।
এছাড়া বাংলাদেশে ভারত পেট্রেলিয়াম করপোরেশনের ম্যাক লুব্রিকেন্টেস-এর একমাত্র পরিবেশক কেমলুব লিমিটেড, সুবারু বাংলাদেশ লিমিটেড, শানজেইব ফুড এন্ড বেভারেজ লিমিটেড, শানজেইব ডেইরী লিমিটেড ও শানজেইব লিমিটেডেরও ব্যবস্থাপনা পরিচালক তিনি।
ইশতিয়াক আবেদীন এসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি)-এর কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য, এসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া এন্ড দ্যা প্যাসিফিক (এইউএপি), ঢাকা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) এবং ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজেরও (আইবিসিসিআই) সদস্য।
