২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ইউল্যাবে দেখানো হল ‘জনযুদ্ধ ৭১’

মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রটিতে নির্দেশনা দিয়েছেন তানভীর মোকাম্মেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2022, 09:28 PM

Updated : 20 Dec 2022, 09:28 PM

বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘জনযুদ্ধ ৭১’ প্রদর্শিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউল্যাব জানায়, রোববার ওই প্রদর্শনীর পর একটি একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

সভায় ‘মুক্তিযুদ্ধ ৭১’-এর আহ্ববায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ সাঈদ কামাল আলোচনা করেন।

‘জনযুদ্ধ-৭১’ প্রামান্যচিত্রটি প্রযোজনা করেছে ‘মুক্তিযুদ্ধ ৭১’; নির্দেশনা দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল।

অনু্ষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান।