ওয়ার্ল্ড স্কুল সামিটে ‘বর্ষসেরা শিক্ষক’ সবুজ আহমেদ
মেরিল্যান্ড স্টেট ইউনিভার্সিটির ‘ডক্টর অব এডুকেশন’ ডিগ্রিও পেয়েছেন তিনি, বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
মালয়েশিয়ার হেল্প বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ২৩তম ওয়ার্ল্ড স্কুল সামিটে ‘বর্ষসেরা শিক্ষকের’ সম্মাননা পেয়েছেন দ্য নিউ স্কুল ঢাকার অধ্যক্ষ ও সহ-প্রতিষ্ঠাতা সবুজ আহমেদ।
শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে গত ১৮ জানুয়ারি তিনি এ সম্মাননা পান বলে দ্য নিউ স্কুল ঢাকা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ওয়ার্ল্ড স্কুল সামিট শিক্ষক নেতা ও নীতিনির্ধারকদের বার্ষিক সমাবেশ। সেখানে শিক্ষা ও উদ্ভাবনে ব্যতিক্রমী অর্জন উদযাপন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিসার্চগেটে ১০৩টি গবেষণাপত্র এবং ইউটিউবে ১০০টিরও বেশি শিক্ষামূলক ভিডিওর মাধ্যমে শিক্ষা, বিজ্ঞান, সাহিত্যে অবদানের জন্য সবুজ আহমেদকে মেরিল্যান্ড স্টেট ইউনিভার্সিটি গত ১৭ জানুয়ারি সম্মানসূচক ‘ডক্টর অব এডুকেশন’ ডিগ্রি দিয়েছে।
সবুজ আহমেদ বলেন, “এই সম্মাননাগুলো অনুপ্রেরণাদায়ক। এগুলো কেবল আমার যাত্রারই নয় বরং জীবনকে রূপান্তরিত করতে, একটি উন্নত ভবিষ্যত গঠনে শিক্ষার শক্তিতে বিশ্বাসী সর্বত্র শিক্ষকদের অক্লান্ত প্রচেষ্টার প্রতিফলন।”
