২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

দায়িত্ব নিল ‘সিইউআরএইচএস’ এর নতুন কমিটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে কাজ করে থাকে সংগঠনটি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2026, 08:13 PM

Updated : 11 Sep 2026, 03:55 PM

‘চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি’ (সিইউআরএইচএস) এর পঞ্চম কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে।

নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তন শুক্রবার সকালে এ অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষক নুসরাত আফরিন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক শেখ মোহাম্মদ সায়েম, সিইউআরএইচএস এর সভাপতি সানজিদা হক প্রিমা ও সাধারণ সম্পাদক অমিত চৌধুরী।

সিইউআরএইচএস এর উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক অলক পাল, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ফারাহ জাহান, মেরিন সায়েন্সের অধ্যাপক শাহনেওয়াজ চৌধুরী এবং সিইউআরএইচএস এর মডারেটর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক আদনান মান্নান অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন।

সিইউআরএইচএস এর নতুন কমিটিতে সভাপতি হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দিদারুল ইসলাম মহসিন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ হামিদুর রহমান।

সহসভাপতি নির্বাচিত হয়েছেন ঝুরঝুরি চাকমা, মেহেদী হাসান ও সাদিয়া রহমান ফাইজা, যুগ্ম সম্পাদক অন্তরা রাইসা ও সাইফুল ইসলাম সিয়াম এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সামির ইসলাম।

আট বছর ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে সংগঠনটি। নিয়মিতভাবে তারা সেমিনার, ওয়ার্কশপ, গবেষণা মেলা, উচ্চশিক্ষা বিষয়ক প্রশিক্ষণ, ইংরেজি ভাষা দক্ষতা প্রশিক্ষণ এবং তথ্যমূলক সেশনের আয়োজন করে থাকে।