২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জগন্নাথে ‘ডি’ ইউনিটের পরীক্ষায় উপস্থিতি ৮৭%

জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ছয়টি কেন্দ্রে এক ঘণ্টার এ পরীক্ষা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2026, 06:16 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির ‘ডি’ ইউনিটের পরীক্ষা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ছয়টি কেন্দ্রে শুক্রবার সকাল ১১টা থেকে এক ঘণ্টা এ পরীক্ষা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বার্তায় বলেছে, পরীক্ষায় উপস্থিতি ছিল ৮৬ দশমিক ৮৮ শতাংশ। ডি ইউনিটের ৬১০টি আসনের বিপরীতে আবেদন করেন ২৫ হাজার ৮২৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ২২ হাজার ৪৩৮ জন।

পরীক্ষা কেন্দ্রগুলো হল- বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, মহানগর মহিলা কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম ক্যাম্পোসে পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করেন। 

এবার ১০০ নম্বরের পরীক্ষায় ৭২ নম্বর ছিল বহুনির্বাচনি প্রশ্নে (এমসিকিউ)। এই অংশে ছিল বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান বা গাণিতিক বুদ্ধিমত্তা থেকে প্রশ্ন।  বাকি ২৮ নম্বর নির্ধারণ করা হবে এসএসসি ও এইচএসসি (বা সমমান) পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে।

গত ২৭ ডিসেম্বর ‘সি’ ইউনিটের (বাণিজ্য অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  আগামী ৩০ জানুয়ারি কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা (বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা) হওয়ার কথা রয়েছে।