২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা জানুয়ারিতে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা ও রাজশাহী বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা জানুয়ারিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2025, 11:59 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী জানুয়ারিতে। 

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

চার ইউনিট ও তিনটি উপ-ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা ও রাজশাহী বিভাগীয় শহরে হবে ভর্তি পরীক্ষা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া অনলাইনে শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

সভায় ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়েছে।

সে অনুযায়ী ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি, ‘বি’ ইউনিটের ৩ জানুয়ারি, ‘সি’ ইউনিটের ৯ জানুয়ারি, ‘ডি’ ইউনিটের পরীক্ষা ১০ জানুয়ারি, ‘বি১’ উপ-ইউনিটের পরীক্ষা ৫ জানুয়ারি, ‘বি২’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ জানুয়ারি, ‘ডি১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ জানুয়ারি নেওয়া হবে।

‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) এবং রাজশাহী (রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) বিভাগীয় শহরে একই তারিখ ও সময়ে নেওয়া হবে। 

তবে ‘বি১’, ‘বি২’ এবং ‘ডি১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। 

ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের এই  ওয়েবসাইটে পাওয়া যাবে- https://admission.cu.ac.bd/