২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউল্যাবে হয়ে গেল পিআর সামিট

শুক্রবার ইউল্যাব রিসার্চ ভবন অডিটোরিয়ামে পিআর সামিট ও পিআরফরইউ-এর ৫ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

ইউল্যাবে হয়ে গেল পিআর সামিট

ইউল্যাবের পিআর সামিট অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2022, 09:47 PM

Updated : 20 Aug 2022, 09:47 PM

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) জনসংযোগ বিষয়ক কার্যক্রম পিআরফরইউয়ের আয়োজনে হয়ে গেল পিআর সামিট।

শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ইউল্যাব রিসার্চ ভবন অডিটোরিয়ামে একই সঙ্গে পিআরফরইউয়ের পঞ্চম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বোর্নিও দ্বীপ থেকে ভার্চুয়ালি যুক্ত হোন ওয়ার্ল্ড কমিউনিকেশনস, মালয়েশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জাফরি​​ ওসমান।

তিনি বলেন, “একজন জনসংযোগবিদকে অবশ্যই সহানুভূতিশীল হতে হবে এবং বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সহানুভূতির সাথে মোকাবেলা করতে হবে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। এছাড়াও গণসংযোগ বিষয়ক প্যানেল আলোচনা এবং বিনোদন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, একই বিভাগের শিক্ষক হাবিব মোহাম্মদ আলী, বাংলাদেশ সুইস কন্টাক্টের হেড অব পোর্টফোলিও হেলাল হোসেন, আর্টিকেল নাইনটিনের সাউথ এশিয়া রেজিওনাল ডিরেক্টর ফারুক ফয়সাল, ফোর থট পিআরের ক্লায়েন্ট রিলেশনের পরিচালক সৈয়দ রায়হান তারেক।