২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিসে আইইউবির স্বর্ণ জয়

সরাসরি সেটে মিশ্র দ্বৈতে শ্রদ্ধা ও সাব্বির জুটি হারায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টেবিল টেনিস দলকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2022, 06:01 PM

Updated : 18 Sep 2022, 06:01 PM

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার টেবিল টেনিসের মিশ্র দ্বৈতে স্বর্ণপদক জিতেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।

আইইউবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শারমিন ইসলাম শ্রদ্ধা এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের রিফাত মাহমুদ সাব্বির জুটি সরাসরি সেটে হারিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টেবিল টেনিস দলকে।

শনিবার সন্ধ্যায় সাভারে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইইউবি।

এর আগে সেমিফাইনালে নর্থ সাউথ ইউনিভার্সিটিকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালে ওঠে শ্রদ্ধা ও সাব্বির জুটি।

এ নিয়ে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় আইইউবি দুটি স্বর্ণ, একটি রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইইউবির উপাচার্য তানভীর হাসান বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন।