২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুলিং ঠেকাতে স্যার জন উইলসন স্কুলে ‘রোড টু ওয়েলনেস’

অনুষ্ঠানে সৃজনশীল আয়োজনের মাধ্যমে বুলিংয়ের ক্ষতিকর দিক ও প্রতিরোধে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2024, 10:02 AM

Updated : 26 Aug 2026, 11:02 AM

বুলিং মোকাবিলায় ঢাকার স্যার জন উইলসন স্কুলে হয়ে গেল ‘রোড টু ওয়েলনেস’ শিরোনামে এক আয়োজন।

শনিবার ইউনাইটেড সিটিতে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠানটি আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, আলোচনায় অংশ নিয়ে অতিথিরা স্কুলে বুলিং প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নিয়ে আলোচনার পাশাপাশি স্বাস্থ্যকর ও চাপমুক্ত জীবনযাপন নিয়ে কথা বলেন। বিভিন্ন সামাজিক প্রত্যাশা, ডিজিটাল জগতে সুস্থতা, পেশাগত ও ব্যক্তিগত জীবন ভারসাম্য নিয়েও আলোচনা হয়।

আলোচনা শেষে ‘আর্ট থেরাপিউটিক’, ‘স্টোরি কর্নার’, ‘গো গ্রিন উইথ টেরাহোপ ক্লাব’, ‘ওয়াকথন’ এবং ‘কমেডি সার্কেল’ নামে সৃজনশীল আয়োজনের মাধ্যমে বুলিংয়ের ক্ষতিকর দিক ও প্রতিরোধে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আলোচনা অনুষ্ঠানে অংশ নেন সাইকোলজিক্যাল হেলথ অ্যান্ড ওয়েলনেস কেয়ার লিমিটেডের (পিএইচডাব্লিউসি) লাজিনা আমিন, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংস্থা ‘ওয়ান সার্কল’র প্রতিষ্ঠাতা সভাপতি ফারিন দৌলা।