১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নির্বাচনের ২ মাস পর হলো ডাকসু ও হল সংসদের সম্মেলন

"হল প্রশাসন নিয়ম-কানুনের একটা মালা গলায় ঝুলিয়ে দিয়েছে," বলেন শামসুন্নাহার হলের ভিপি কানিজ কুররাতুল আইন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2025, 01:09 AM

Updated : 26 Aug 2026, 05:09 PM

নির্বাচনের দুই মাসের বেশি সময় পর প্রতিনিধি সম্মেলন হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের।

বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসুর আয়োজনে 'হল সংসদ প্রতিনিধি সম্মেলন' অনুষ্ঠিত হয়। সম্মেলন চলে সাড়ে তিন ঘণ্টার মতো। 

শামসুন্নাহার হলের সহ-সভাপতি কানিজ কুররাতুল আইন বলেন, "সব ক্ষেত্রেই হল প্রশাসন আমাদের ব্যাপক অসহযোগিতা করেছে। নিয়ম-কানুনের একটা মালা আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছে।"

স্যার এ এফ রহমান হলের ভিপি রফিকুল ইসলাম বলেন, "আমাদের প্রাধ্যক্ষ স্যার, যিনি দায়িত্ব পালন করছেন, বর্তমানে ওনাকে পাওয়া যায় না।"

হল সংসদের নেতাদের উদ্দেশ করে উপাচার্য ড. নিয়াজ আহমদ খান বলেন, "অনেক পথ বাকি, অনেক ত্রুটিবিচ্যুতি আছে। আজও আমরা অনেক না পাওয়ার কথা শুনলাম; আরো কী কী ভালো হতে পারত শুনলাম। এর বেশিরভাগের সঙ্গে কোনো বিতর্ক নেই।"

সংসদের প্রতিনিধিরা এ পর্যন্ত কী কী সমাধান করেছেন, কী কী বাধার মুখে পড়েছেন, সেসব বিষয় তুলে ধরেন। 

গত ৯ সেপ্টেম্বর ডাকসু ও ১৮টি হল সংসদ নির্বাচন হয়। ছাত্র সংসদের বেশির ভাগ পদে জয় পান ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। 

অন্যদিকে হল সংসদের শীর্ষ ৫৪ পদের ৫৩টিতে জয় পা ‘স্বতন্ত্র’ প্রার্থীরা; একটিতে জয় পান ছাত্রদল মনোনীত প্রার্থী।

তবে ভোটের পর ‘স্বতন্ত্র’ হিসেবে জয় পাওয়া ‘অধিকাংশ’ প্রার্থীকে নিজেদের নেতাকর্মী দাবি করে ইসলামী ছাত্রশিবির।