১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৪৮তম বিসিএসের ফল: নিয়োগ পাচ্ছেন ৩ হাজার ১২০ চিকিৎসক

তাদের মধ্যে সহকারী সার্জন ২৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন ৩০০ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2025, 08:25 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

সাড়ে ৩ মাসের মধ্যে চিকিৎসক নিয়োগের ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করে তিন হাজার ১২০ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সহকারী সার্জন হিসেবে ২৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন হিসেবে ৩০০ জন নিয়োগের জন্য মনোনয়ন পেয়েছেন।

বৃহস্পতিবার রাতে বিশেষ এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান।

নিয়মিত বিসিএসের বাইরে এসব চিকিৎসক নিয়োগ দিতে এ বছর ২৯ মে ৪৮তম বিসিএসের এ বিজ্ঞপ্তি দিয়েছিল পিএসসি।

ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইটে bpsc.teletalk.com.bd দেখা যাবে।

বিজ্ঞপ্তি দেওয়ার দুই মাসের কম সময়ের মধ্যে ২০ জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জনকে সাময়িকভাবে উত্তীর্ণ হন।

এরপর গত ৬ অগাস্ট থেকে ভাইভা শুরু হয়েছিল।

এ বিসিএসের মাধ্যমে নিয়োগ পেতে আবেদন করেছিলেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী।

এর আগে ৩৯তম ও ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল।