২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানারাত ইউনিভার্সিটিতে মেধাবৃত্তি বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠিত

অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম শিক্ষার্থীদের গবেষণাকর্ম, কারিগরি ও প্রকৌশলগত জ্ঞান অর্জনের আহ্বান জানান।

মানারাত ইউনিভার্সিটিতে মেধাবৃত্তি বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠিত
মানারাত ইউনিভার্সিট

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2024, 05:26 PM

Updated : 26 Aug 2026, 10:00 AM

জমকালো আয়োজনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামার সেমিস্টার ২০২৪-এর শিক্ষার্থীদের নবীনবরণ ও মেধাবৃত্তি বিতরণ করা হয়েছে। 

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টি জানিয়েছেন, শনিবার রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভবন মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। 

এতে বলা হয়, অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও একই সেমিস্টারের বিভিন্ন বিভাগ থেকে মেধাবৃত্তি অর্জনকারীদের হাতে চেক তুলে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নিজেদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে গবেষণাকর্ম, কারিগরি ও প্রকৌশলগত জ্ঞান অর্জনের আহ্বান জানান।  

তিনি বলেন, “পরীক্ষায় অসদুপায় অবলম্বন করাও দুর্নীতি। তাই দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে শিক্ষার্থীদের এর থেকে দূরে থাকতে হবে।”

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মুহাম্মদ আব্দুছ ছবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইসরাত জাহান নাসরিন বিশেষ অতিথি ছিলেন।