১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ছুটে যাওয়া গরু ধরতে পারলেই’ স্পিডের উপহার

এমন এক গেম নিয়ে এসেছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ।

‘ছুটে যাওয়া গরু ধরতে পারলেই’ স্পিডের উপহার

ভার্চুয়াল হাট থেকে গরু কিনে বাসায় যাওয়ার সময় হাত থেকে ছুটে যাওয়া গরুকে নির্দিষ্ট সময়ে ধরতে পারলে গ্রাহক পাবেন কোমল পানীয় ব্র্যান্ড 'স্পিড'র উপহার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 09:58 PM

Updated : 19 Jun 2023, 09:58 PM

ভার্চুয়াল হাট থেকে গরু কিনে বাসায় যাওয়ার সময় হাত থেকে ছুটে যাওয়া গরুকে নির্দিষ্ট সময়ে ধরতে পারলে গ্রাহক পাবেন কোমল পানীয় ব্র্যান্ড 'স্পিড'র উপহার।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড জানায়, কোরবানির ঈদ উপলক্ষে ‘স্পিড খাও, গরু সামলাও-সিজন থ্রি' শিরোনামের এক গেমিং কনটেস্টে অংশ নিয়ে ভোক্তারা এই উপহার জিতে নিতে পারবেন।

১৯ জুন থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ঈদের আগের দিন আগামী ২৮ জুন পর্যন্ত এবং এই সময়ে প্রতিদিন সর্বোচ্চ ২০ জন বিজয়ী হবে। প্রত্যেক বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন একটি পকেট ওয়্যারলেস স্পিকার।

তবে মাইক্রোসাইটভিত্তিক এই গেমে বিজয়ী হতে হলে গ্রাহকে একটি ভার্চুয়াল গরুর হাট থেকে গরু কিনতে হবে। সেই গরু নিয়ে বাসায় যাওয়ার সময় হাত থেকে দড়ি ছুটে যাওয়া গরুটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে ধরতে হবে এবং সামলাতে হবে।

এক্ষেত্রে দৌড়ানোর সময় প্রতিযোগিকে রোডব্লক কিংবা ম্যানহোলের মতো প্রতিবন্ধকতাগুলো পাশ কাটিয়ে অথবা লাফ দিয়ে এগিয়ে যেতে হবে। এছাড়া গেমটি চলাকালে রাস্তায় ‘স্পিড' ক্যান দেখা যাবে, সেগুলো সংগ্রহ করলে খেলার গতি বেড়ে যাবে এবং এটি গরু ধরতে সহায়তা করবে। হাত থেকে ছুটে যাওয়া গরুটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে যিনি ধরতে পারবেন, তিনিই বিজয়ী হিসেবে গণ্য হবেন।

প্রোগ্রামটি সম্পর্কে আকিজ ফুডের হেড অব মার্কেটিং মোহাম্মদ মাইদুল ইসলাম বলেন, "বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড 'স্পিড' সবসময়ই তার ভোক্তাদের নতুন নতুন অভিজ্ঞতা প্রদান করতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় বিগত দুই বছরের ব্যাপক সাফল্যের পর এবার আমরা ‘স্পিড খাও, গরু সামলাও' গেমিং কনটেস্ট এর সিজন থ্রি নিয়ে এসেছি।

“আমরা আশা করছি এ প্রোগ্রামটি 'স্পিড' এর সকল তরুণ ভোক্তাদের মাঝে ব্যাপক সারা ফেলবে। ভোক্তাদের জন্য আমাদের এই ধরণের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

'স্পিড খাও, গরু সামলাও-সিজন থ্রি’ গেমটি খেলার জন্য স্পিডের ওয়েবসাইটে ঢুকতে হবে এবং ইন্টারনেট সংযোগ চালু রাখতে হবে। মোবাইল এবং ডেস্কটপ বা ল্যাপটপ, উভয় ডিভাইস থেকেও এটি খেলা যাবে।