২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএমসির এমডির দায়িত্বে তসলিম

এর আগে তিনি কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2022, 09:55 PM

Updated : 03 Sep 2022, 09:55 PM

সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পেলেন তসলিম উদ্দিন খান।

তিনি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

এসএমসি জানিয়েছে, তসলিম উদ্দিন খানের জনস্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কর্মসূচি পরিকল্পনা, বাস্তবায়ন এবং মূল্যায়নে ৩২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।

২০০২ সালের অগাস্টে এসএমসিতে যোগদান করার পর থেকে তিনি কোম্পানি‘র লক্ষ্যকে এগিয়ে নিতে নিরলস কাজ করে চলেছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “তার যোগ্য নেতৃত্বে এসএমসি’র জনস্বাস্থ্য কর্মসূচি নতুন এক উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয়েছে। এর আগে তিনি কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।”

তসলিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর এবং মার্কেটিং বিষয়ে এমবিএ সম্পন্ন করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এক্সেটার থেকে পরিবার পরিকল্পনা প্রোগ্রাম ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।