২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইডিএলসি সিকিউরিটিজের নারায়ণগঞ্জ শাখার ঠিকানা বদল

নগরীর টানবাজারের রাহাত কমপ্লেক্সে শাখাটি স্থানান্তরিত হয়েছে।

আইডিএলসি সিকিউরিটিজের নারায়ণগঞ্জ শাখার ঠিকানা বদল

আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের নারায়ণগঞ্জ শাখা নতুন ঠিকানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2022, 08:21 PM

Updated : 21 Sep 2022, 08:21 PM

আইডিএলসি ফাইন্যান্সের শেয়ার বাজার ভিত্তিক কোম্পানি আইডিএলসি সিকিউরিটিজের নারায়ণগঞ্জ শাখা নগরীর টানবাজারে স্থানান্তরিত হয়েছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইডিএলসি জানায়, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের নারায়ণগঞ্জ শাখা আরও বৃহৎ পরিসরে টানবাজারের রাহাত কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে।

নতুন ঠিকানার উদ্বোধনী অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্স- এর ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী প্রধান এম জামাল উদ্দিন, আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন ও হেড অব বিজনেস মোহাম্মদ সাইফুদ্দোলা শামীম উপস্থিত ছিলেন।

এছাড়াও নারায়ণগঞ্জের স্থানীয় গ্রাহকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।