১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

টিসিবির জন্য কেনা হবে ৫০৬ কোটির টাকার তেল ও মসুর ডাল

সংস্থাটির কেনাকাটার চারটি প্রস্তাব অনুমোদন পেয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2024, 04:02 AM

Updated : 23 Jan 2024, 04:02 AM

সরকারি বিপণন সংস্থা টিসিবির জন্য বিভিন্ন উৎস থেকে এক কোটি ৪৫ হাজার লিটার ভোজ্যতেল ও দুই কোটি ৭০ লাখ কেজি মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার মন্ত্রিসভা কমিটির বৈঠকে টিসিবির কেনাকাটার চারটি প্রস্তাব অনুমোদন করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, টিসিবির প্রস্তাবে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সিটি এডিবল অয়েলের কাছ থেকে ১২৮ কোটি ২৪ লাখ টাকায় ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়। এতে প্রতি লিটার তেলের ক্রয় মূল্য দাঁড়াচ্ছে ১৬০ টাকা ৩০ পয়সা।

আরেক প্রস্তাবে মজুমদার প্রোডাক্টস ও এমআরটি এগ্রো প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১০৩ কোটি ৩৫ লাখ টাকায় ৬৫ লাখ লিটার রাইস ব্রান তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এখানে প্রতি লিটার তেলের দাম দাঁড়াচ্ছে ১৫৯ টাকা।

তৃতীয় প্রস্তাবে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কাছ থেকে ৬ হাজার টন মসুর ডাল ৬৬ কোটি ৬০ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়। এতে প্রতিকেজির দাম দাঁড়াচ্ছে ১১১ টাকা।

আরেকটি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতিকেজি ৯৯ টাকায় কেনা হবে ২১ হাজার টন মসুর ডাল। এতে মোট খরচ হচ্ছে ২০৭ কোটি ৯০ লাখ টাকা।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)