আশুলিয়ার নরসিংহপুরে ইউসিবির নতুন শাখা
সোমবার নতুন এই শাখার উদ্বোধন করা হয়।
ঢাকার আশুলিয়ায় নরসিংহপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ২১৯তম শাখা চালু হয়েছে।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী প্রধান অতিথি হিসাবে এই শাখার উদ্বোধন করেনন।
ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, এসইভিপি ও সিএফও ফারুক আহম্মেদ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান আবুল কালাম আজাদসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী বলেন, “সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা এবং ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র্য; আর এই পরিবর্তনের সাথে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি।”
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশজুড়ে বিস্তৃত শাখার মাধ্যমে গ্রাহকদের সেবা দিচ্ছে।
