১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিটি ব্যাংককে ‘বি-২’ রেটিং দিল মুডিস

সিটি ব্যাংকের আউটলুক ‘স্থিতিশীল’ অবস্থানে অপরিবর্তিত রেখেছে এই ঋণমান সংস্থা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2023, 05:09 PM

Updated : 16 Jul 2023, 05:09 PM

সিটি ব্যাংকের আউটলুক ‘স্থিতিশীল’ অবস্থানে অপরিবর্তিত রেখে ‘বি-২’ রেটিং নিশ্চিত করেছে আন্তর্জাতিক ঋণমান সংস্থা মুডিস।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটি ব্যাংক জানিয়েছে, মুডিস রেটিংয়ে ব্যাংকের গড় মুনাফা, সম্পদের গুণগতমান এবং মূলধনের বিচার করে বলা হয়েছে, ব্যাংকের তারল্য ভারসাম্যপূর্ণ স্থিতিশীল অবস্থায় আছে এবং সংকটময় সময়ে এটা আমানতের প্রবৃদ্ধিকে নির্দেশ করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনতফশিলীকৃত এবং পুনর্গঠিত ঋণের ঝুঁকির কারণে রেটিংয়ের মূল মানদণ্ডে প্রভাব ফেললেও রিটেইল ব্যাংকিং ও ক্রেডিট কার্ড ব্যবসায় মজবুত অবস্থান এবং উন্নয়ন সংস্থার কাছ থেকে সহজে তহবিল সংগ্রহের সক্ষমতা ব্যাংকের ক্রেডিট রেটিংয়ে স্বীকৃতি পেয়েছে।