বিআইবিএমের পুরস্কার পেল ইসলামী ব্যাংক
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) ‘টপ পারফর্মিং’ ব্যাংকিং অ্যাওয়ার্ড লাভ করেছে।
রোববার ঢাকার মিরপুরে বিআইবিএম অডিটরিয়ামে এক অনুষ্ঠানে সাসটেইনেবল রেটিংয়ের ভিত্তিতে বিআইবিএমের এ পুরস্কার দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।
জার্মান ডেভেলপমেন্ট কো অপারেশনের প্রধান ফ্লোরিয়ান হোয়েলেনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দিন।
এসময় বিআইবিএম মহাপরিচালক মো. আখতারুজ্জামান, অর্থনীতিবিদ, ব্যাংকার, জলবায়ু বিশেষজ্ঞ, বিআইবিএম ও জার্মান ডেভলপমেন্ট কো অপারেশনের নির্বাহীরা উপস্থিত ছিলেন।
