২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রাশেদ মাকসুদ খানের দোয়া মাহফিল শনিবার

গত শনিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি।

রাশেদ মাকসুদ খানের দোয়া মাহফিল শনিবার

রাশেদ মাকসুদ খান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2024, 10:22 PM

Updated : 23 Apr 2024, 01:28 AM

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি রাশেদ মাকসুদ খান স্মরণে আগামী শনিবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সেদিন বিকাল সাড়ে ৪টায় তেজগাঁও বিমানঘাঁটির ফ্যালকন হলে এ আয়োজন করা হবে বলে তার আত্মীয় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শাহাদত হোসেন জানান।

গত শনিবার বিকালে মিরপুর ডিওএইচএসে মেয়ের বাসায় অসুস্থ হয়ে পড়েন ৮৪ বছর বয়সী রাশেদ মাকসুদ খান। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার দুপুরে গুলশান সোসাইটি মসজিদে জানাজা শেষে রাশেদ মাকসুদ খানকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

বুয়েটের কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনী রাশেদ মাকসুদ খান ১৯৯৫ ও ১৯৯৮ সালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন।

বাংলাদেশ-মিয়ানমার বিজনেস প্রমোশন কাউন্সিল (বিএমবিপিসি), বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিটিসিসিআই) এবং বাংলাদেশ-ফিলিপিন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিপিসিসিআই) প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) পর্ষদসহ বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন রাশেদ মাকসুদ খান। তিনি বেঙ্গল ফাইন সিরামিকস লিমিটেডের চেয়ারম্যানও ছিলেন।