০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

আইএফআইসি ও এনইসি মানি ট্রান্সফার ইউকের চুক্তি

এই চুক্তির ফলে দেশব্যাপী আইএফআইসি ব্যাংকের ১,২৪৩টি শাখা ও উপশাখায় এনইসি মানি ট্রান্সফার লিমিটেডের মাধ্যমে প্রবাস থেকে পাঠানো অর্থ সহজেই উত্তোলন করা যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2023, 06:13 PM

Updated : 27 Mar 2023, 06:13 PM

প্রবাসী বাংলাদেশিদের অর্থ পাঠানো ও উত্তোলন সহজ করতে এনইসি মানি ট্রান্সফার লিমিটেড ইউকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আইএফআইসি ব্যাংক। 

ঢাকায় আইএফআইসি টাওয়ারে বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষর হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

সেখানে বলা হয়, নতুন এ সেবার মধ্য দিয়ে দেশব্যাপী আইএফআইসি ব্যাংকের ১,২৪৩টি শাখা ও উপশাখায় এনইসি মানি ট্রান্সফার লিমিটেডের মাধ্যমে প্রবাস থেকে পাঠানো অর্থ সহজেই উত্তোলন করা যাবে।

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব শাহ এ সারওয়ার, এনইসি মানি ট্রান্সফার লিমিটেডের পরিচালক জাহাঙ্গীর ফরাজী, এনইসি মানি ট্রান্সফার লিমিটেডের পরিচালক ও ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ডা. আনোয়ার ফরাজী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দেন।  

আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন সৈয়দ মনসুর মোস্তফাসহ দুই কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।