নগদ ইসলামিক-এ অ্যাড মানিতে ৭০ টাকা বোনাস
অফারটি ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।
ইসলামী ব্যাংক থেকে ‘নগদ ইসলামিক’-এ তিন হাজার টাকা অ্যাড মানি করলে গ্রাহকেরা ৭০ টাকা বোনাস পাচ্ছেন।
নগদ ইসলামিক অ্যাপ অথবা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট কিংবা অ্যাপের মাধ্যমে ‘ব্যাংক টু নগদ’ অপশন ব্যবহারের মাধ্যমে এ অফার পাওয়া যাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগদ।
এতে বলা হয়, এই অফারটি বিদ্যমান অথবা নতুন নিবন্ধিত ‘নগদ ইসলামিক’ গ্রাহকদের জন্য প্রযোজ্য। ক্যাম্পেইন চলাকালে গ্রাহকরা বোনাস উপভোগ করতে পারবেন একবারই।
অফারটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে বলে জানিয়েছে নগদ।
“অফারের শর্ত পূরণ করলে তাৎক্ষণিক এই বোনাস উপভোগ করতে পারবেন গ্রাহকেরা। এজন্য গ্রাহকের নগদ ইসলামিক অ্যাকাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে।”
