Published : 08 Jul 2023, 08:57 PM
চলতি বছরের বাকি সময়ে ব্যাংকের কর্ম কৌশল নির্ধারণ ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে দিনব্যাপী অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৩ করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)।
শনিবার ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এ সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।
সেবা বহুমুখীকরণের মাধ্যমে এসআইবিএলকে গণমানুষের ব্যাংকে পরিণত করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে জাফর আলম আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। বছর শেষে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
সবার আন্তরিক প্রচেষ্টায় বছরের অর্ধেক সময়ে ব্যাংকের নানা অর্জন সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহর সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান।
এতে ব্যাংকের বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন নির্বাহী, আঞ্চলিক প্রধান, ১৭৯টি শাখার ব্যবস্থাপক ও ২০২টি উপশাখার ইনচার্জসহ প্রায় দুই হাজার কর্মকর্তা অংশ নেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।