মিনিস্টার পণ্য কিনে কাতার বিশ্বকাপে যাওয়ার সুযোগ
পণ্যের সঙ্গে গ্রাহকরা বিশেষ স্ক্র্যাচ কার্ড পাবেন; যা ঘষে কাতার ভ্রমণের বিমান টিকেট পাওয়া যেতে পারে।
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে পণ্য কিনে কাতার ভ্রমণে বিমানের টিকিট পাওয়ার অফার দিয়েছে মিনিস্টার গ্রুপ।
১০ সেপ্টেম্বর শুরু হওয়া এ অফার আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়, কোনো পণ্য কিনলেই গ্রাহকরা বিশেষ স্ক্র্যাচ কার্ড পাবেন; যা ঘষে কাতার ভ্রমণের বিমান টিকেট পাওয়া যেতে পারে।
এছাড়া ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক ও নগদ ডিসকাউন্টসহ অন্যান্য পুরস্কারও পেতে পারেন গ্রাহকরা।
অফারের বিষয়ে মিনিস্টার গ্রুপের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান কে এম জি কিবরিয়া বলেন, “বিশ্বকাপের উত্তেজনা বাড়াতে দেশবাসীর জন্য দেশ কাঁপানো অফার আনা হয়েছে। মিনিস্টারের পণ্য কিনে এই সুযোগ নিতে পারবে গ্রাহকরা।”
