২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটনের ঝুলিতে বাণিজ্য মেলার গোল্ড ট্রফি

সুদৃশ্য স্টল নির্মাণ, উদ্ভাবনী ও গুণগতমানের পণ্য প্রদর্শনের মতো বিষয়কে বিবেচনায় নিয়ে এ পুরস্কার দিয়েছেন আয়োজকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2024, 09:43 PM

Updated : 22 Feb 2024, 09:43 PM

এবারের বাণিজ্য মেলায় ইলেকট্রনিক্স পণ্য ক্যাটাগরিতে গোল্ড ট্রফি পেয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

মঙ্গলবার মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর কাছ থেকে ওয়ালটন হাই-টেকের পরিচালক নিশাত তাসনিম শুচি ট্রফি ও সনদ গ্রহণ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ওয়ালটন জানিয়েছে, সুদৃশ্য স্টল নির্মাণ, উদ্ভাবনী ও গুণগতমানের পণ্য প্রদর্শনের মতো বিষয়কে বিবেচনায় নিয়ে এ পুরস্কার দিয়েছে মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়।

অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, ইপিবি'র ভাইস-চেয়ারম্যান এ এইচ এম আহসান উপস্থিত ছিলেন। ওয়ালটনের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান এবং চিফ মার্কেটিং অফিসার দিদারুল আলম খান।