১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় টেস্টি ট্রিট এর দুটি বিক্রয়কেন্দ্র চালু

এ দিয়ে দেশজুড়ে প্রাণ গ্রুপের এ কোম্পানির বিক্রয়কেন্দ্রের সংখ্যা দাঁড়াল ৩২৯টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2023, 08:20 PM

Updated : 09 Aug 2023, 09:47 PM

ফাস্ট ফুড রিটেইল ব্র্যান্ড টেস্টি ট্রিট দুটি বিক্রয়কেন্দ্র চালুর মাধ্যমে পাবনায় যাত্রা শুরু করেছে।

শহরের দিলালপুর ও শালগাড়িয়া এলাকায় সোমবার টেস্টি ট্রিট এর প্রধান পরিচালন কর্মকর্তা ইব্রাহিম খলিল শোরুম দুটি উদ্বোধন করেন বলে বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

এতে বলা হয়, এ দুটি বিক্রয়কেন্দ্র থেকে ক্রেতারা জন্মদিন ও বিভিন্ন উৎসবের কেক, পেস্ট্রি, কুকিজ, ডেজার্ট, ফাস্টফুড, মিষ্টান্ন ও বিভিন্ন ধরনের বেকারি পণ্য কিনতে পারবেন।

বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, সিলেট, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ‘টেস্টি ট্রিট’ এর ৩২৯টি শোরুম চালু রয়েছে।

ইব্রাহিম খলিল বলেন, “সুলভমূল্যে ক্রেতাদের কাছে স্বাস্থ্যসম্মত বেকারি সামগ্রী পৌঁছে দেওয়াই ট্রেস্টি ট্রিটের প্রধান লক্ষ্য। টেস্টি ট্রিট ভোক্তাদের মানসম্মত খাবার পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য টেস্টি ট্রিট যেখানেই শোরুম চালু করছে, জনসাধারণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে”।

এসময় টেস্টি ট্রিট এর অপারেশন ম্যানেজার মনোয়ার হোসেন, সাব-অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার আরিফ মাহমুদ শাওনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।