১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার ফি দেওয়া যাবে বিকাশে

আগামী ৭ ডিসেম্বরের মধ্যে বিকাশে ফি পরিশোধ করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2022, 11:28 PM

Updated : 06 Nov 2022, 11:28 PM

এবারও দেশের তিনটি গার্লস ক্যাডেট কলেজসহ মোট ১২টি ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার আবেদন ফি পরিশোধ করা যাবে বিকাশে। 

আগামী ৭ ডিসেম্বরের মধ্যে বিকাশে ফি পরিশোধ করে ভর্তীচ্ছুরা অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানা হয়েছে। 

বিকাশ জানায়, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার আবেদনপত্র পূরণ পদ্ধতি এবং ফি সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে (https://cadetcollegeadmission.army.mil.bd)। 

আবেদন করতে ওয়েবসাইটের অ্যাডমিশন মেন্যুতে গিয়ে ‘অ্যাপ্লাই নাউ’ বাটনে চাপ দিয়ে ‘সাইন আপ’ করতে হবে। এজন্য নাম, মোবাইল নম্বর, ইমেইল, জন্ম তারিখ ও পাসওয়ার্ড দিতে হবে। 

পরের ধাপে, ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ‘পেমেন্ট’ অপশন থেকে বিকাশ সিলেক্ট করে প্রয়োজনীয় অ্যামাউন্ট (১,৫০০ টাকা) দিলেই পেমেন্ট সম্পন্ন হবে। 

সফলভাবে আবেদন ফি জমা দেয়ার পর আবেদনকারীরা এ সংক্রান্ত একটি এসএমএস নোটিফিকেশন পেয়ে যাবেন। 

আগামী ৬ জানুয়ারি এবারের ক্যাডেট কলেজ ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

বিকাশে বর্তমানে ১২ শতাধিক সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি ফিসহ সব ধরনের ফি পরিশোধের সুবিধা রয়েছে।