বাংলামোটরে আকিজ সিরামিকসের নতুন বিক্রয়কেন্দ্র
১৫৩০ বর্গফুটের এ বিক্রয়কেন্দ্রে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে আকিজ।
রাজধানীর বাংলামোটরে সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকসের একটি নতুন বিক্রয়কেন্দ্র চালু হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আকিজ জানায়, বাংলামোটরের লিংক রোড এলাকায় তাদের বিজনেস অ্যাসোসিয়েট ‘ইয়াসির ট্রেড কর্পোরেশনের’ এ শোরুম সোমবার উদ্বোধন করা হয়।
এ কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম এই বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করেন।
আধুনিক ডিজাইনের টাইল্স পণ্যে সাজানো ১ হাজার ৫৩০ বর্গফুটের এ বিক্রয়কেন্দ্রে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে আকিজ।
সেখানে বলা হয়, সারা বাংলাদেশে ১০০টির বেশি বিক্রয়কেন্দ্রে গ্রাহকদের সেবা দিচ্ছে আকিজ সিরামিকস।
অন্যদের মধ্যে কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ডিজিএম মোহাম্মদ আশরাফুল হক, ইয়াসির ট্রেড কর্পোরেশনের স্বত্বাধিকারী হাসান-উর-রশিদ উপস্থিত ছিলেন উদ্বোধন অনুষ্ঠানে।
