নগদে অ্যাড মানি করলে মিলবে ‘জওয়ান’ সিনেমার টিকেট
প্রতি বিজয়ীকে দুটি করে টিকেটি দেওয়া হবে, যাতে নগদ গ্রাহক তার ভালোবাসার মানুষকে নিয়ে সিনেমা উপভোগ করতে পারেন।
ব্যাংক ও কার্ড থেকে ২০০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করলে বলিউড সুপারস্টার শাহরুখ খানের সিনেমা ‘জওয়ান’ এর টিকেট পাওয়ার সুযোগ দিচ্ছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ লিমিটেড জানিয়েছে, এই সুবিধা পেতে প্রথমে নগদ ওয়ালেটের ‘অ্যাড মানি’ অপশনে যেতে হবে।
এরপর মোবাইল অ্যাপে থাকা ‘ব্যাংক টু নগদ’ অথবা ‘কার্ড টু নগদ’ অপশন বাছাই করতে হবে। গ্রাহক তার পছন্দের ব্যাংক, মাস্টার কার্ড বা ভিসা কার্ড থেকে নগদ ওয়ালেটে ২০০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করতে পারবেন।
১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই ক্যাম্পেইন চলাকালে নগদের গ্রাহকরা ‘জওয়ান’ সিনেমার কয়েক হাজার টিকেট জিতে নিতে পারেন।
প্রতি বিজয়ীকে দুটি করে টিকেটি দেওয়া হবে, যাতে নগদ গ্রাহক তার ভালোবাসার মানুষকে নিয়ে সিনেমা উপভোগ করতে পারেন।
এই ক্যাম্পেইনে নগদের সব গ্রাহক অংশ নিতে পারবেন। অফার উপভোগের জন্য অবশ্যই গ্রাহকের নগদ ওয়ালেট ফুল প্রোফাইলে থাকতে হবে বলে জানিয়েছে নগদ লিমিটেড।
