২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজেন্ট টেক্সটাইলের ৫ মালিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রায় ৪২ কোটি টাকা ঋণখেলাপির মামলায় এ আদেশ দিয়েছে আদালত।

রিজেন্ট টেক্সটাইলের ৫ মালিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

উপরে বাম থেকে ইয়াকুব আলী ও সালমান হাবিব; নিচে ইয়াসিন আলী, মাশরুফ হাবিব ও তানভীর হাবিব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2022, 11:08 PM

Updated : 12 Sep 2022, 11:08 PM

প্রায় ৪২ কোটি টাকা খেলাপি ঋণের মামলায় চট্টগ্রামের রিজেন্ট টেক্সটাইল মিলসের পাঁচ মালিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান সোমবার এ আদেশ দেন। রোববার আদেশের কপি আসে।

ওই পাঁচজন হলেন- রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব, পরিচালক মো. ইয়াসিন আলী, মাশরুফ হাবিব ও তানভীর হাবিব।

অর্থঋণ আদালতের পেশকার রেজাউল করিম জানান, ৪১ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার ৭৫ টাকা ঋণখেলাপির দায়ে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের অফিসার (লিগ্যাল) হেমায়েদুল ইসলাম চৌধুরী গত ৩০ মে এ মামলা করেন।

বাদীর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে পাঁচ বিবাদীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন বিচারক।

তাদের কেন গ্রেপ্তার করা হবে না, তা জানাতে সাতদিনের মধ্যে বিবাদীদের কারণ দর্শাতে বলা হয়েছে বলে জানান আদালতের পেশকার।

রিজেন্ট টেক্সটাইলস মিলস চট্টগ্রামের হাবিব গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রায় সাত দশক আগে প্রতিষ্ঠিত এ শিল্পগোষ্ঠীর সিমেন্ট, জাহাজ ভাঙা, টেক্সটাইল, বিদ্যুৎ উৎপাদন, সার কারখানা, কাগজ,এভিয়েশনসহ বিভিন্ন ব্যবসা রয়েছে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে ঋণ খেলাপির তালিকায় তাদের বিভিন্ন কোম্পানির নাম উঠে আসছে।