১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রিদিশা ফুডের বার্ষিক সম্মেলন হয়ে গেল

সম্মেলন শেষে র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2023, 09:07 PM

Updated : 07 Oct 2023, 09:07 PM

রিদিশা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার হোটেলে সী প্যালেসে এই সম্মেলন অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, বিদায়ী অর্থবছরে যেসব সেলস অ্যান্ড মার্কেটিং কর্মকর্তা ও কর্মী পণ্য বিক্রির শতভাগ টার্গেট অর্জন করেছেন, সম্মেলনে তাদের হাতে সনদ ও উপহার তুলে দেওয়া হয়েছে। উপহার তুলে দেন ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম।

সম্মেলন শেষে র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

অন্যদের মধ্যে পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স) এম এ খায়ের, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (সেলস অ্যান্ড মার্কেটিং) শঙ্খ বসু, জিএম অপারেশন অশোক কুমারসহ উপস্থিত ছিলেন।