ওয়ালটন ‘জেনন’ সিরিজের নতুন স্মার্টফোন বাজারে
ফোনটির দাম পড়বে ভ্যাট বাদে ৩০ হাজার ৯৯৯ টাকা।
দেশের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি ওয়ালটনের ‘জেনন’ সিরিজের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স ৯১’ বাজারে এসেছে।
‘গ্রাফাইট গ্রে’ রংয়ের ফোনটির দাম পড়বে ভ্যাট বাদে ৩০ হাজার ৯৯৯ টাকা।
‘দৃষ্টিনন্দন’ ডিজাইনে তৈরি ৬৪ মেগাপিক্সেল ‘সনি আইএমএক্স ৬৮২’ প্রাইমারি ক্যামেরার ফোনটিতে রয়েছে ৬ ন্যানোমিটারের হেলিও-জি ১০০ প্রসেসর।
সোমবার এক প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক।
ফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস থ্রি-ডি কারভড অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির টাচ স্যাম্পলিং রেট ৩৬০ হার্টজ। আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে ২৪ জিবি র্যাপিড মেমোরি ব্যবহৃত হয়েছে। অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম পর্যন্ত সুবিধা পাওয়া যাবে ডিভাইসটিতে।
ব্যবহারকারীরা ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সুবিধা পাবেন। গ্রাফিক্স হিসেবে আছে মালি-জি৫৭ এমসি২। ফোনটিতে চ্যাটজিপিটি, জেমিনি এআাই, কো-পাইলট ও ডিপসিক এর মতো এআই অ্যাপগুলো প্রি- লোড হিসেবে রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে রয়েছে পাঁচ হাজার এমএএইচ হাই-ক্যাপাসিটি লি-পলিমার ব্যাটারি। সঙ্গে ৩৩ ওয়াট টাইপ-সি ফাস্ট চার্জিং থাকায় দ্রুততম সময়ে চার্জিং সুবিধা থাকছে এই ডিভাইসে।
এছাড়াও অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে নাইট লাইট, ইন-ডিসপ্লে ফিংগার প্রিন্ট স্ক্যানার, ফেস আনলক, থিম স্টোর ও বাইপাস চার্জিং ফিচার।
ওয়ালটন মোবাইলের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন বলেন, দেশের সব ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুমে নতুন মডেলের এই স্মার্টফোন পাওয়া যাচ্ছে।
পাশাপাশি ওয়ালটনের অনলাইন সেলস প্লাটফর্ম ‘ওয়ালটন প্লাজা’ এবং ‘ওয়ালটন ডিজিটেক’র ওয়েবসাইটে পাওয়া যাবে।
