২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পড়াশোনার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’তে চঞ্চল চৌধুরী

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির তরফে এ তথ্য জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 10:09 PM

Updated : 23 Aug 2022, 10:09 PM

পড়াশোনার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখো’তে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির তরফে এ তথ্য জানানো হয়েছে।

‘শিখবো, জিতবো’ ক্যাম্পেইনে চঞ্চল চৌধুরীর যুক্ত হওয়া সম্পর্কে শিখোর সহ-প্রতিষ্ঠাতা শাহীর চৌধুরী বলেন, “আমরা এ ক্যাম্পেইনের জন্য এমন একজন মানুষকে খুঁজছিলাম, যিনি নিজেই একজন অনুপ্রেরণা এবং একজন বাবা। আর এজন্য খ্যাতিমান অভিনেতা চঞ্চল চৌধুরী ছিলেন আমাদের প্রথম পছন্দ। তাকে এই ক্যাম্পেইনে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত।”

এছাড়াও একটি ‘টিচার্স একাডেমি’ তৈরির পরিকল্পনা রয়েছে শিখো’র প্রতিষ্ঠাতাদের; যার মাধ্যমে অভিজ্ঞ শিক্ষক নিয়োগ এবং তাদের আরও প্রশিক্ষিত করে তোলা হবে, যাতে তারা শিখো প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের বুঝে শেখার সঠিক দিক নির্দেশনা দিতে পারেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিখোতে রয়েছে বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত এসএসসি, এইচএসসি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সিলেবাসসহ বিভিন্ন অ্যাকাডেমিক ও প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টের কোর্স।

বর্তমানে দেশের ৬৪টি জেলায় ৬ লাখ ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী শিখো অ্যাপে প্রতিদিন গড়ে ৬৮ মিনিট করে ব্যয় করে থাকে।