২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ইসলামী ব্যাংকের লক্ষ্মীপুর শাখা উদ্বোধন

ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ অনুষ্ঠানে বলেন, “ইসলামী ব্যাংকের জন্য আগামীর প্রতিটি দিন হবে সম্ভাবনার এবং এগিয়ে যাওয়ার।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2024, 08:20 PM

Updated : 26 Aug 2026, 11:00 AM

রাজশাহীতে ইসলামী ব্যাংকের ৩৯৮তম শাখা উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার সেখানে লক্ষ্মীপুর শাখা যাত্রা শুরু করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ অনুষ্ঠানে বলেন, “নতুন বাংলাদেশে ইসলামী ব্যাংক আমানত, বিনিয়োগ, আমদানি-রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে অভাবনীয় সক্ষমতা অর্জন করেছে। ইসলামী ব্যাংকের জন্য আগামীর প্রতিটি দিন হবে সম্ভাবনার এবং এগিয়ে যাওয়ার।” 

দেশের অন্যান্য শাখার মতো লক্ষ্মীপুর শাখাতেও সর্বোচ্চ আন্তরিকতার সাথে সেবা দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান। 

কল্যাণমুখী ব্যাংকিংয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন শরীআহ সেক্রেটারিয়েট-এর প্রধান মো. শামসুদ্দোহা এবং স্বাগত বক্তব্য দেন রাজশাহী জোন প্রধান মো. শফিউল আজম। 

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম. মাহবুব মোরশেদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।