২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে আইএফআইসি ব্যাংকের সম্মেলন

সম্মেলনে ব্যাংকটির বরিশাল ও ফরিদপুর জোনের সাড়ে ৩০০ কর্মী অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2025, 05:52 PM

Updated : 26 Aug 2026, 11:36 AM

বরিশালে ‘লার্জেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স’ করেছে আইএফআইসি ব্যাংক। 

শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল ও ফরিদপুর জোনের ১৬টি শাখা ও ৯৬টি উপশাখার সাড়ে ৩০০ কর্মী সম্মেলনে অংশ নেন বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন, পরিচালক এবতাদুল ইসলাম আমানত সংগ্রহ, লোন দেওয়া ও সাফল্য অর্জনে ভূমিকা রাখায় কর্মীদের সম্মাননা দেন।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, হেড অব অপারেশন্স হেলাল আহমেদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিলীপ কুমার মন্ডল সম্মেলনে উপস্থিত ছিলেন।