টিকটকে ‘প্রেমের বিকাশ’ এর দারুণ বিকাশ
৩১ পর্বের সিরিজটি বিকাশ কমিউনিটি চ্যানেল ‘আমার বিকাশ’-এ প্রচারিত বিনোদন ও সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্যের ওয়েব সিরিজ।
টিকটকে প্রচারিত বিনোদন ও সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্যের ওয়েব সিরিজ - ‘প্রেমের বিকাশ’ দেখেছেন ৮০ লাখের বেশি দর্শক। তারা ৭ কোটিবারের বেশি বার দেখেছেন এই সিরিজ।
বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩১ পর্বের সিরিজটি বিকাশ কমিউনিটি চ্যানেল ‘আমার বিকাশ’-এ প্রচারিত বিনোদন ও সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্যের ওয়েব সিরিজ।
বিকাশের সেবার সঙ্গে পরিচয় ও ডিজিটাল লেনদেনে সচেতনতার বার্তাও দেওয়া হয়েছে ‘প্রেমের বিকাশ’ ওয়েব সিরিজে।
সম্প্রতি, টিকটক তাদের অফিশিয়াল ‘টিকটক ফর বিজনেস সিএসএ’ লিংকড-ইন পেইজে এই ওয়েব সিরিজের গুরুত্ব, প্রভাব ও সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলে, কমিউনিটির সঙ্গে ব্র্যান্ডের যোগাযোগ আরও গভীর করেছে ‘প্রেমের বিকাশ’।
ওয়েব সিরিজটিতে টিকটকার মিরাজ খান ও আরোহী মিম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন টিকটকের পরিচিত চরিত্ররা।
