২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাটার সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোর যমুনা ফিউচার পার্কে

গত সোমবার স্টোরটি উদ্বোধন করেছেন বাটা এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট রাজীব গোপালাকৃষ্ণান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2023, 08:28 PM

Updated : 02 Aug 2023, 08:28 PM

যমুনা ফিউচার পার্কের লেভেল থ্রি-তে দেশের অন্যতম শীর্ষ জুতা প্রস্তুতকারক কোম্পানি বাটা ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে।

বাটা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত সোমবার নতুন ডিজাইনের এই স্টোরটি উদ্বোধন করেছেন বাটা এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট রাজীব গোপালাকৃষ্ণান।

২১ হাজার বর্গফুটে সম্প্রসারিত এই স্টোর বাটার অন্যতম বিশাল ফুটওয়্যার ডেস্টিনেশন।

এই স্টোরটি সব বয়সী ক্রেতাদের সেরা শপিং এক্সপেরিয়েন্স দিবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই দোকানটিতে বাটা, রেড লেবেল, বাটা কমফিট, পাওয়ার, নর্থ স্টার, ওয়েইনব্রেনার, বাবলগামারস ইত্যাদি ব্র্যান্ড পাওয়া যাবে।

এছাড়াও অন্যান্য আন্তর্জাতিক ব্র্যান্ডের মধ্যে রয়েছে হাস পাপিস, শোল, নাইকি, এডিডাস ইত্যাদি।