১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিপিসির অপারেশন ও বিপণনে ২ পরিচালক, ছুটির দিনেও ডিপো খোলা

এই দুই বিভাগের পরিচালককে গেল সপ্তাহে জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি করা হয়।

বিশেষ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2026, 05:00 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

যুগ্ম সচিব পদমর্যাদার দুই কর্মকর্তাকে পরিচালক পদে বসিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি।

এর মধ্যে একেএম মোহাম্মদ সামছুল আহসান দায়িত্ব পালন করবেন অপারেশনস অ্যান্ড প্ল্যানিংয়ের পরিচালক হিসেবে। আর অতিরিক্ত দায়িত্ব দিয়ে মার্কেটিংয়ের পরিচালক করা হয়েছে মো. সাবেত আলীকে। 

বৃহস্পতিবার বিপিসি এ সংক্রান্ত আলাদা অফিস আদেশ জারি করেছে।

গেল সপ্তাহে পরিচালক (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এ কে এম আজাদুর রহমান এবং পরিচালক (মার্কেটিং) মুহাম্মদ আশরাফ হোসেনকে তাৎক্ষণিক বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। 

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপটে দেশে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে ‘কাজে অবহেলার কারণে’ তাদের ওএসডি করা হয় বলে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী জানিয়েছিলেন।

এদিকে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও ডিপো খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিপিসি আওতাভুক্ত বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা বা ডিপো খোলা রাখতে হবে। 

বৃহস্পতির বিপিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের চাহিদা অনুযায়ী দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে আমদানির কার্যক্রম অব্যাহত রয়েছে। 

“নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে জ্বালানি তেলের পার্সেল দেশে আনা হচ্ছে।”

বিবিসির ভাষ্য, ডিলারদের সাময়িক যেসব প্রধান স্থাপনা রয়েছে, সেখান থেকে দেশের বিভিন্ন ডিপোতে নিয়মিতভাবে রেলওয়াগনের মাধ্যমে তেল পাঠানো হচ্ছে। 

শুক্রবার ও শনিবার  বিপিসির অধীনে থাকা কোম্পানির প্রধান স্থাপনা বা ডিপো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

আরও পড়ুন

দুই পরিচালক ওএসডির পর বিপিসিতে বড় রদবদল