২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শীর্ষ করদাতার সম্মাননা পেল ইসলামী ব্যাংক

জাতীয় ট্যাক্স কার্ড ও সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2023, 07:58 PM

Updated : 20 Dec 2023, 07:58 PM

ইসলামী ব্যাংক বাংলাদেশ ২০২২-২৩ করবর্ষে ব্যাংক খাতে শীর্ষ করদাতার পুরস্কার পেয়েছে। 

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ট্যাক্স কার্ড ও সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। 

ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিম ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং উপ ব্যবস্থাপনা পরিচালক মো. আকিজ উদ্দীনের কাছে ক্রেস্ট ও সনদ হস্তান্তর করেন। 

অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, এনবিআর সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদ ও ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ফরিদ উদ্দীন অন্যান্য কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।