ঊর্ধ্বমুখী সূচকেই ঈদের ছুটিতে পুঁজিবাজার
ঊর্ধ্বমুখী সূচক নিয়েই ঈদের ছুটিতে যাচ্ছে দেশের দুই পুঁজিবাজার। ছুটির আগে শেষ কর্মদিবসে দুই বাজারে লেনদেনেও বেড়েছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫২০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে; যা আগের দিনের চেয়ে ২৬ কোটি ৩৩ লাখ টাকা বেশি।
এ বাজারের সার্বিক মূল্য সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে হয়েছে ৪ হাজার ৬৫৬ পয়েন্ট।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে ১৯৭টির দর বেড়েছে; কমেছে ৮৫টির। আর অপরিবর্তিত ছিল ৩৫টির দর।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হল- এসিআই, কেপিসিএল, বিএসআরএম, ইফাদঅটোস ও ইউপিজিডিসিএল ।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসপিআই এদিন ৭১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩১৩ পয়েন্ট হয়েছে। হাতবদল হয়েছে ৪২ কোটি টাকার শেয়ার।
সিএসইতে এদিন লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত ছিল ৩১টির দাম।
বুধবার থেকে দেশের পুঁজিবাজারে ঈদের ছুটি শুরু হচ্ছে। ছুটি শেষে খুলবে ২০ জুলাই।
