চট্টগ্রামে একটন ঘন চিনি জব্দ, ঢাকায় ব্যবসায়ী আটক
আমদানি নিষিদ্ধ ঘন চিনি আনার অভিযোগে পুরান ঢাকা থেকে থেকে একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।
আটক ওমর ফারুক (২৭) মিটফোর্ডের ওমর ট্রেডের মালিক।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাইট্রিক এডিসের নামে ঘোষণা দিয়ে চীন থেকে এক হাজার কেজি ঘন চিনি আমদানি করেন ওমর। কিন্তু নিরীক্ষার পর দেখা যায় ওমর ঘনচিনি বা সোডিয়াম সাইক্লেমেট আমদানি করেছে।
“এই ঘন চিনির সঙ্গে ম্যাগনেশিয়াম সালফেট মিশ্রিত করে ওমর বাজারজাত করে আসছেন।”
মইনুল খান জানান, এক কেজি ঘন চিনি পঞ্চাশ কেজি সমান চিনির কাজ করে। তাই অসাধু ব্যবসায়ীরা এই মানব দেহের জন্য ক্ষতিকর ঘন চিনি ব্যবহার করছে।
