২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় লাখ শেয়ার হস্তান্তর করবেন সেন্ট্রাল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা মীর রহমত আলী শেয়ার ১ লাখ ৫৫ হাজার শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 02:58 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বলা হয়েছে, রহমত আলী তার নিজের কাছে থাকা ১ লাখ ৬৯ হাজার ২৪টি শেয়ারের মধ্যে থেকে উল্লেখিত শেয়ার ছেলে মীর জাহানজেব আলীর কাছে হস্তান্তর করবেন।

রহমত আলী আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর সম্মতি নিয়ে শেয়ার হস্তান্তর করতে পারবেন।