ব্যবসা বাড়াতে জমি কিনবে অ্যাপোলো ইস্পাত
ব্যবসা বাড়াতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি কিনবে পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাপোলো ইস্পাত।
সম্প্রতি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বৈঠকে জমি কেনার সিদ্ধান্ত হয় বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়।
বৈঠকের অনুযায়ী, সাত কোটি ১৮ লাখ টাকায় সিদ্ধিরগঞ্জের শিমরাইলে কারখানান সংলগ্ন ১১০ দশমিক ৫০ শতাংশ জায়গা কিনবে অ্যাপোলো।
২০১৩ সালে প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
