২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসপিসিএলের মুনাফা বেড়েছে ২৫ শতাংশ

চলতি বছরের প্রথম ছয়মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানির (এসপিসিএল) মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে প্রায় ২৫ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 01:23 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বলা হয়, বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির করপরবর্তী মুনাফা ৪৩ কোটি ১ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় দুই টাকা ৮৩ পয়সা।

গতবছর একই সময়ে এসপিসিএলের করপরবর্তী মুনাফা ছিল ৩৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় ছিল দুই টাকা ২৬ পয়সা।

সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির মুনাফা ২৫ শতাংশ।

অপরদিকে বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী এসপিসিএলের করপরবর্তী মুনাফা ২০ কোটি ৩১ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় পরিমাণ এক টাকা ৩৪ পয়সা।

আগের বছরের একই সময়ে এর করপরবর্তী মুনাফা ছিল ১৮ কোটি ৩৯ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয় ছিল এক টাকা ২১ পয়সা।